শুটকিজের সেমি অটোমেটেড কিচেনে বিনিয়োগ
LIVE

শুটকিজের সেমি অটোমেটেড কিচেনে বিনিয়োগ

Posted

Start date: 30/04/2026

Closing date

30/04/2028

Production

Funding target
50,00,000 BDT
Minimum investment
10,000 BDT
Project length
24 months
Founder rating
Not available
Funding progress
Funding2.2% · 1,10,000 / 50,00,000 BDT
x
Project details
What the project is, how it works, and why it matters to investors.

হালাল ও হেলদি এর কনসার্ন শুটকিজ গত প্রায় ৬ বছর ধরে বাংলাদেশের শুঁটকি শিল্পে একটি উল্লেখযোগ্য নাম। শতভাগ নিরাপদ শুঁটকি উৎপাদনের পাশাপাশি আমরা শুঁটকি রিলেটেড বেশকিছু চমৎকার প্রোডাক্টও তৈরি করেছি। ফিস চিপস, বালাচাও, শুঁটকি মিক্স পাউডার, রেডিমেড শুঁটকি ভর্তা এর মতো প্রোডাক্টগুলো আমাদের গ্রাহকেরা দারুণভাবে পছন্দ করেছেন। বর্তমানে আমরা নিজেদের ওয়েবসাইট ও পেজের পাশাপাশি অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্লাটফর্মে ব্যবসা সম্প্রসারণ করছি। আমাদের রয়েছে বেশকিছু বিটুবি ক্লায়েন্ট। এই ক্লায়েন্টদের প্রোডাক্ট চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। চালডাল ও পান্ডামার্টের মত কুইক কমার্সের পাশাপাশি স্বপ্ন, উৎসবের মত সুপারশপে আমাদের পণ্যের চাহিদা আছে। এই চাহিদা প্রতিমাসে বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে আমরা হোম কিচেন ছেড়ে একটি সেমি অটোমেটেড কিচেন তৈরি করতে যাচ্ছি। একটি সেমি অটোমেটেড কিচেন আমাদের ব্যবসাকে কয়েকগুন বাড়িয়ে দিবে বলে আমাদের বিশ্বাস। এই কিচেন আমাদের বিজনেসে যেসব পজেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারেঃ ১। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে অন্তত ৫ গুন। ২। প্রোডাকশন কস্ট কমবে অন্তত ১০% ফলে প্রফিটাবিলিটি বাড়বে। ৩। আমাদের এসকেইউ বাড়াতে পারবো ফলে বিজনেস ভলিউম বাড়বে। ৪। বিএসটিআই, হালাল বা হেচাপের মত সার্টিফিকেশন নিতে সহায়ক হবে। এই কিচেন তৈরিতে আমরা কিছু বিনিয়োগ নিচ্ছি। সম্পূর্ণ শরীয়া ভিত্তিক এই বিনিয়োগ আশা করছি নিরাপদ ও লাভজনক হবে। এই বিনিয়োগ হবে ২ বছরের জন্য। লভ্যাংশ শেয়ার করা হবে প্রতি ৬ মাস অন্তর অন্তর। আমরা মুশারাকা পদ্ধতিতে লভ্যাংশ শেয়ার করবো। আমাদের নীট লাভের ৩০% আমরা বিনিয়োগকারীদের সাথে শেয়ার করবো।

Offer for investors
Expected profit amount (in 24 months)
60,00,000 BDT
Investors’ share of total profit (30%)
18,00,000 BDT
Total expenses
50,00,000 BDT

These figures are approximate; actual amounts may be higher or lower depending on business performance.

How will ROI be paid?

Profit every six months, principal at end of term

Calculate ROI

Minimum: 10,000 BDT

Estimated profit

Estimated total return

Est. return on principal (if target is met)

Profit timeline24 mo 0 d

Yearly ROI

These figures are approximate; actual amounts may be higher or lower depending on business performance.

Location & contact
Location
Chittagong
Contact name
Halal O Healthy

Project roadmap

Planned steps and linked updates

  1. কিচেন ডেকোরেশন কমপ্লিট করা

    20/04/2026

    একটা আধুনিক কিচেন উপযোগী করে আমাদের প্লেসটাকে সাজিয়ে তোলা। প্রপার লাইটিং, ভেন্টিলেশন এবং হাইজেন মেইনটেইন করার উপযোগী করে গড়ে তোলা।

    Updates linked to this roadmap step

  2. মেশিনারিজ সেটাপ করা

    15/05/2026

    আমাদের কিচেনে স্মুথ প্রোডাকশনের জন্য যেসব যন্ত্রপাতি লাগবে সেগুলো কেনা শেষ করা। যেমন্নঃ ভেজিটেবল কাটার, ডীপ ফ্রায়ার, ড্রায়ার, রোস্টার, পিলার ইত্যাদি ইত্যাদি।

    Updates linked to this roadmap step

  3. প্রোডাকশন লিমিট ৫০০০ কেজিতে উন্নিত করা

    30/06/2026

    আমাদের ভ্যালু এডেড প্রোডাক্টসমূহ বর্তমানে মাসে ১২০০-১৫০০ কেজি পর্যন্ত উৎপাদন করা যায়। একটি আধুনিক কিচেন তৈরির পর সন্দেহ নেই সেটা ৪-৫ গুন বাড়বে। আমরা মাসিক ৫০০০ কেজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি।

    Updates linked to this roadmap step

  4. প্রোডাক্ট সংখ্যা ৫০ এ উন্নিত করা

    30/09/2026

    আমাদের বর্তমান কিচেন থেকে আমরা ১০ টার মত প্রোডাক্ট উৎপাদন করি। তবে আমাদের রিসার্স এন্ড ডেভেলপমেন্ট টীম নিয়মিত নতুন নতুন প্রোডাক্ট নিয়ে রিসার্স করছেন। আমাদের লক্ষ্য পরবর্তী ৬ মাসের মধ্যে অন্তত ৫০টি এসকেইউ আমাদের প্রোডাক্ট লিস্টে রাখা।

    Updates linked to this roadmap step

Project highlights

Key points the founder wants investors to notice first.

  • ৬ বছরের প্রতিষ্ঠিত বিজনেস

    Shutkiz প্রায় ৬ বছর ধরে বাংলাদেশের শুঁটকি শিল্পে একটি উল্লেখযোগ্য নাম। বাংলাদেশে কীটনাশক ও বিষমুক্ত শুটকির নাম্বার ১ ব্র্যান্ড হওয়াই আমাদের উদ্দেশ্য।

  • প্রোডাক্ট ইনোভেশন

    প্রচলিত প্রোডাক্ট এর বাইরে আমরা প্রতিনিয়ত ইনোভেশন করি। ফিস চিপস, বালাচাও, শুঁটকি মিক্স পাউডার, রেডিমেড শুঁটকি ভর্তা আমাদের ইনোভেটিভ প্রোডাক্ট।

  • বি টু বি সেলস ফোকাসড

    স্বপ্ন, উৎসব, চালডাল ও পান্ডামার্ট আমাদের সবচেয়ে বড় বিটুবি সেলস চ্যানেল। এর বাইরেও আমরা বিভিন্ন সাপ্লায়ারদের কাছে দিচ্ছি আমাদের প্রডাক্ট। পাশাপাশি রিটেইলও আছে।

Initial project progress
Where the project stands today—before or during the funding period.

প্লেস বুকিং দেয়া হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করা হয়েছে। অভিজ্ঞ শেফ নিয়োগ দেয়া হয়েছে কিছু কিছু ইকুইপমেন্ট কেনা হয়েছে।

Photo of current project progress

Project updates

Project's public updates will be visible here.

No public updates have been posted yet.

Risks
Uncertainties that could affect outcomes for investors and the project.

সকল ব্যবসাতেই কম বেশি ঝুঁকি থাকে। আমাদের গত ৬ বছরের অভিজ্ঞতায় যেসব ঝুঁকিগুলো সবচেয়ে বেশি ভুগিয়েছে সেগুলো হলো। - সুপারশপ ও কুইক কমার্সের গ্রাহকেরা দীর্ঘদিন পেমেন্ট না করা এবং তাদের স্টোরে প্রোডাক্ট ড্যামেজ হওয়া। - হঠাৎ কাচামালের সংকট তৈরি হওয়া বা দাম বেড়ে যাওয়া। - কুরিয়ারে প্রোডাক্ট হারিয়ে যাওয়া বা ড্যামেজ হওয়া।

Risk mitigation plan
How the founder plans to reduce or respond to those risks.

উপরোক্ত ঝুঁকি মোকাবেলায় আমরা কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করি। যেমনঃ - প্রফিট মার্জিন বাড়ানো। যাতে করে দেরিতে বিল পেলেও পুষিয়ে নেয়া যায়। - নিয়মিত মার্কেট ভিজিট করার জন্য জনবল নিয়োগ করা। ঢাকা ও চট্টগ্রাম উভয় জায়গায় ওয়্যারহাউজ মেইনটেইন করা। যাতে ড্যামেজ বা এক্সপায়ার হবার আগেই প্রোডাক্ট রিপ্লেস করা যায়।

Basic investment terms
Key terms investors should read before committing funds.

আগ্রহী ইনভেস্টর নিজের বিস্তারিত তথ্য প্রদান করা সাপেক্ষে আমরা একটি খসড়া ডীড তৈরি করবো। ডীড ওকে থাকলে ইনভেস্টর ব্যাংকে পেমেন্ট করে পেমেন্ট স্লিপ জমা দিবেন। আমরা ইনভেস্টর প্রদত্ত ঠিকানায় মূল ডীড এবং ইনভেস্টমেন্ট এর সম পরিমান অর্থের একটি সিকিউরিটি চেক পাঠাবো। মূল ডীড হাতে পাবার পর ইনভেস্টর সেখানে সাইন করে আমাদের ঠিকানায় সরাসরি অথবা অনলাইনে ছবি পাঠাবেন।

Have a question?